,,, বাগনানে উনিশ তম জগদ্ধাত্রী পুজোয় বহুমুখী আয়োজন,,,,, হাওড়া জেলার বাগনান থানার এন ডি ব্লক এলাকায় বাগনান যুবক বৃন্দের আয়োজনে নভেল করোনার সকল ধরনের বিধিমালা অনুযায়ী উনিশ তম জগদ্ধাত্রী পূজার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সভাপতি রিমন পাঠক আমাদের প্রতিনিধিকে। আজ থেকে তিন দিন ধরে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে এলাকার নভেল করোনা যোদ্ধাদের সম্বর্ধনা, এলাকার শতাধিক দরিদ্র পরিবারের সদস্যদের একমাসের বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রীর একটি করে প্যাকেট দিয়ে সহযোগিতা করাহবে বলে জানান সম্পাদক চিত্রক প্রামাণিক।
রিমন পাঠক আরো জানান তিনি ষাট জন সদস্যকে নিয়ে সরাবছর ধরে বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকেন এলাকার আপামর জনসাধারণের অকুণ্ঠ সমর্থনে। পশু প্রেমী চিত্রক প্রামাণিক বলেন এলাকার জনপ্রতিনিধি ও বিভিন্ন ধরনের বিশিষ্ট সমাজকর্মীরা আমাদের তিন দিনের কর্মসূচি তে উপস্থিত থাকবেন বলে কথা দিয়েছেন। এই পূজানুষ্ঠান ঘিরে এলাকায় প্রচার প্রস্তুতি চলছে জোরদার বলে জানা গেছে।