হাওড়া জেলার জয়পুর থানার ভাটোরা দ্বীপ এলাকায়।
প্রেরণা ওয়েলফেয়ার মিশন-এর পক্ষ থেকে সকলকে অবগত করার জন্য জানানো হয়। করোনা ডাইরাসের প্রকোপে গােটা বিশ্ব আজ এক অভুতপূর্ব পরিস্থিতির সম্মুখীন।


দেশের তথা বিশ্বে অর্থনেতিক কাঠামাে সম্পূর্ণরূপে ভেঙ্গে পড়েছে। চারিদিকে ভয়ঙ্কর রক্তের সঙ্কট। সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষ গুলাের কাছে অসুস্থতার কারণে ডাক্তারি পরিষেবা গ্রহন করা একধরনের বাতুলতা। সাধারণ মানুষের পেট চালানােয় বড় দায়।
এই জায়গায় দাঁড়িয়ে প্রেরণা ওয়েলফেয়ার মিশন-এর পক্ষ বিভিন্ন গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে রক্তদান শিবিরও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়ােজন করা হয়।
22জন রক্তদান করেন, এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে বিনামূল্যে ব্লাড সুগার, ব্লাড প্রেসাব, ইসিজি, থাইরয়েড পরীক্ষার সাথে সাথে সিনিয়র ডাক্তাদের উপস্থিতিতে হার্ট, ডায়বেটিস, বাত, দাঁত ও জেনারেল মেডিসিন, শিশু রোগ, গাইনী-এর ব্যাপারে পরিষেবা প্রদান করা হয়।।
এছাড়াও প্রতি মাসে দুটি করে ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে,এবং সকলের সহৃদয় উপস্থিতি সংগঠনের এই প্রচেষ্ঠার মর্যাদা বৃদ্ধি করবে বলে মনে করে।
সংগঠনের পক্ষ থেকে সম্পাদক ডা:আজিজুল হক ও সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী জানান "আপনারা আমাদের সাথে সহযোগিতা করুন আপনাদের গ্রামেও / অঞ্চলে আমরা পরিসেবা প্রদান করতে আগ্রহী"।
##অফিস যােগাযােগ- 9836261457/9143530723 অফিসঃ বাগনান স্টেশন রােড (নর্থ), বাগনান, হাওড়া।





