উলুবেড়িয়া,হাওড়া,
শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি সহ দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে ২৬শে নভেম্বর সারা ভারত ধর্মঘটের সমর্থনে এসইউসিআই (কমিউনিস্ট) দলের উদ্যোগে ২১শে নভেম্বর উলুবেড়িয়া শহরে মিছিল সংগঠিত হয়।
সরকারি ও রাষ্ট্রায়ত্ব ক্ষেত্রে সর্বাত্মক বেসরকারিকরণ, শ্রম আইন সংশোধন, কৃষক বিরোধী আইন প্রতিরোধে ধর্মঘট সফল করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি হাওড়া জেলার স ্ গঠক নিখিল বেরা ও এসইউসিআই (কমিউনিস্ট) দলের সদস্য অপূর্ব পাল, বাসুদেব সামন্ত, সরোজ মাইতি, শ্রীমন্ত ধাড়া প্রমূখ।


