রাস্তার কাজের শিলান্যাস করলেন বিশিষ্ট সমাজসেবী ইয়াসিন শেখ। বৃহস্পতিবার রতুয়া-১ ব্লকের চাঁদমনি-১ গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি বাহারাল গ্রাম পঞ্চায়েতেও একটি রাস্তার শিলান্যাস করা হয়। এদিন চাঁদমনিতে গোবিন্দ জোট মোড় থেকে বেসিক মোড় পর্যন্ত রাস্তার কাজের সূচনা করা হয়। এর জন্য ২ কোটি ৩১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সমাজসেবী ইয়াসিন শেখ রাস্তার শিলান্যাস করে বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জির অনুপ্রেরণায় রাজ্য জুড়ে দ্রুত গতিতে উন্নয়ন চলছে। আমাদের ব্লকও বাদ নেই। চাঁদমনি ও বাহারালের মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল কাচা রাস্তা পাকার করার। অবশেষে তার কাজ শুরু হল।’

