শ্যামপুর,হাওড়া,
সংস্কৃতি জগতের মহান দিকপাল সৌমিত্র চট্টোপাধ্যায় মহাপ্রস্থানে চলে গেলেন। তাঁর মহাপ্রয়াণে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করলেন গুণমুগ্ধরা। হাওড়ার শ্যামপুরে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করে,'বঙ্গীয় কবি শিল্পী সাহিত্যিক ও বুদ্ধিজীবী ফোরাম'।
প্রজ্জ্বলিত প্রদীপ, ধুপ, মাল্যদানের পর দু'মিনিট নীরবতা পালন করে শুরু হয় অনুষ্ঠান।অনুষ্ঠানে যোগ দেন এলাকার বিশিষ্ট সমাজসেবী, কবি, চিত্র শিল্পী, সঙ্গীত শিল্পী, সাহিত্যিকরা ।সৌমিত্রকে নিয়ে
স্বরচিত উদ্বোধনী সঙ্গীত গেয়ে শোনান বসুমতী দাস।
শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফোরামের কর্মকর্তা উত্তম রায়চৌধুরী, অসিতবরণ সাউ । এছাড়াও ছিলেন, খায়রুল বাশার, প্রভাত মণ্ডল, শক্তি রঞ্জন প্রামাণিক, কমলেশ কপাট, নীতা দলপতি, গৌরসুন্দর অধিকারী, বনদেব মাজী, জী.প্রদীপ সহ আরো অনেকে । এই অনুষ্ঠানের বিশেষ অঙ্গ ছিল সৌমিত্র স্মরণে স্বরচিত কবিতা পাঠ । সমগ্র অনুষ্ঠানে পৌরহিত্য করেন ফোরামের সভাপতি, সাহিত্যসেবি সত্যব্রত দাস।


