নিজস্বব সংবাদদাতা,হাওড়া:
তাঁরা জেলের কয়েদিদের সঙ্গে কথা বললেন। তাঁদের জীবনের পথে চলা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোকপাত করলেন তাঁরা । এমনকি সংবিধানের প্রয়োজনীয়তা ও তার কি বিশেষ গুরুত্ব সম্পর্কে তাঁদের সঙ্গে আলোচনা করলেন তাঁরা।২৬ নভেম্বর বৃহস্পতিবার ভারতের জাতীয় সংবিধান দিবসে হুগলি জেলা সংশোধনাগারে স্বেচ্ছাসেবী সংস্থা 'সংকল্প টুডে ' এর স্বেচ্ছাসেবীদের সঙ্গে কয়েদিদের কথোপকথনের এই পটভূমিকাই ফুটে উঠলো। আর এই সমগ্র কর্মসূচিতে হুগলি জেলার জর্জ শঙ্খ শুভ্র ভট্ট ও জর্জ অনির্বান রায়ের উজ্জ্বল উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও গুরুত্বপূর্ণ ও প্রাণবন্ত করে তুলেছিল । সংকল্প টুডের পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সিপি ভার্মা, কার্যকরী সভাপতি প্রফেসর অমিত ব্যানার্জি, সংগঠনের যুব সদস্য চিকিৎসক রাজেস কুমার রজক ও রাজকুমার ভার্মা প্রমুখ । সংগঠনের পক্ষ থেকে অমিত ব্যানার্জি জানান, " আজকের দিনটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ । আমরা সকালে ব্যাঙ্কশাল কোর্টে ও এখানে এই দুই জায়গায় আজকের এই দিনটি পালন করলাম। ১৯৪৯
সালে দিল্লিতে সংবিধান তৈরি হয়েছিল ও গৃহীত হয়েছিল । এই সংবিধানের গুরুত্ব আমরা জেলের কয়েদিদের কাছে তুলে করলাম ও তাঁদের জীবনের প্রয়োজনীয় বিষয়গুলি সম্পর্কে আলোচনা করলাম।"
