কেন্দ্রীয় সরকারের জনবিরোধী ও কৃষক বিরোধী বিলের বিরুদ্ধে এবং 26 শে নভেম্বর এর সাধারণ ধর্মঘটের সমর্থনে। প্রদেশে কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তীর নেতৃত্বে আজ শশাটি বাজার থেকে বেলপুকুর বাজার পর্যন্ত কংগ্রেস ও বামেদের যৌথ মিছিল অনুষ্ঠিত হল।
এই মিছিলে শ্যামপুর ২ নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় দুই হাজারেরও বেশি কংগ্রেস ও বাম সমার্থক অংশ গ্রহণ করেন।
উপস্থিত ছিলেন :- প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী, শ্যামপুর 1 নম্বর ব্লক কংগ্রেস সভাপতি মহানন্দ রায়, যুব কংগ্রেস সভাপতি শেখ ফিরোজ এবং বামফ্রন্টের নেতা পরেশ পাল, মহেন্দ্র রায়, দেবু প্রসাদ জানা এবং অন্যান্য বাম ও কংগ্রেস নেতৃত্ব বৃন্দ।


