বসিরহাট লোকসভা মিনাখাঁর হুমায়ুন কবির কলেজের তৃণমূল কংগ্রেসের সভা ।বত'মান সাংসদ নুসরাত জাহান এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বত'মান বিধায়ক ইদ্রিশ আলি সহ অনেকের উপস্থিতি।বিধায়ক উষারানী মন্ডল এবং ব্লক সভাপতি হাজী আইয়ুব হোসেন গাজীর আমন্ত্রণে ইদ্রিশ আলি উক্ত সভায় বক্তব্য রাখলেন।
উওর চব্বিশ পরগনা জেলার বসিরহাট লোকসভা কেন্দ্রের হুমায়ুন কবির কলেজে তূণমুল কংগ্রেসের ডাকে এক জনসভা অনুষ্টিত হয়।
সাংসদ নুসরাত জাহান তাঁর ভাষণে বলেন মমতা ব্যানার্জির উপর ভরসা রাখুন। সামনে 2021শের নিবা'চনে তূনমুল কংগ্রেসই জয়ী হবে ।
বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বত'মান বিধায়ক ইদ্রিশ আলি, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীশ ধনকরজীকে পাগল বলে আখ্যা দেন।তিনি বলেন রাজভবনটা ধনকরজী, বিজেপির আখড়া বানিয়ে দিয়েছেন।বিধায়ক ইদ্রিশ আলি আরও বলেন, বিজেপি সহ বিরোধীরা শত চেষ্টা করলেও 2021শে তূনমুল কংগ্রেসকে শাসন থেকে সরাতে পারবে না।মমতা ব্যানার্জি পুনরায় তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন।তিনি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের তীব্র নিন্দা করেন ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্হানীয় বিধায়ক উষারানী মন্ডল, ব্লক সভাপতি হাজী আইয়ুব হোসেন গাজী প্রমুখ ।


