রুপাম দাস, হাওড়া (বাগনান) ::
সোমবার হাটুরিয়া নতিবপুরে , নতিবপুর বালক সংঘের ভোলানাথ প্রধানের তত্ত্বাবধানে কোভিদ যোদ্ধাদের সম্বর্ধনা দেওয়া হয়।
যে সমস্ত পুলিশ,ডাক্তার, নার্স, আশা কর্মীরা করোনা মোকাবিলায় নিরন্তন নিজের জীবনকে বাজি রেখে কাজ করে চলেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগনানের বিধায়ক অরুনাভ সেন, বাগনান-১ পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন দাস, বাগনান-২ পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী সেন, বাগনান থানার আই সি অমরজিৎ বিশ্বাস, হাটুরিয়া পঞ্চায়েতের প্রধান সরফরাজ আলী, উপপ্রধান ভোলানাথ প্রধান ।



