বিশ্বনবী দিবস উপলক্ষে এক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হলো বাগনান লাইব্রেরি মোড়ে জাতীয় সড়কের পাশে
দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে গতকাল অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবির,
আজকের এক সম্প্রীতি সভায় উপস্থিত ছিলেন,এলাকার সাংসদ সাজদা আহমেদ,রাজ্যসভার প্রাক্তন সাংসদ আহমদ হাসান ইমরান,ফুরফুরা শরীফের পীরজাদা কাশেম সিদ্দিকী,মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলেমা হিন্দের সাধারণ সম্পাদক নাজমুল হক কাসেমী,বাগনান খাজুট্টি খানকাহ শরীফের পীর সাহেব মৌলানা সৈয়দ আতেফ আলী পীর নগরী,বাগনান 1নং পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন দাস,বাগনান 1নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সাইদুল মীর,বাগনান বিশ্বনবী দিবস উদযাপন কমিটির চেয়ারম্যান কাজী সাওগাত রহমান,সভাপতি সৈয়দ মুজিবর রহমান,সম্পাদক সেখ সামছুজ্জামান,ও নবাব মল্লিক,সহ আরো অনেকে।
এক বক্তব্যে পীরজাদা কাশেম সিদ্দিকী বাংলার সংস্কৃতি কে বিনষ্ট করার জন্য বিজেপি কে দায়ী করেন,
প্রাক্তন সাংসদ ও একটি দৈনিক বাংলা পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান বলেন,মহানবী সকল মানুষকে মানবতার কথা বলেছেন,সকলকেই মহানবীর জীবনাদর্শ পড়ার আহ্বান জানান।