উদ্যোক্তাদের মধ্যে বেশির ভাগ ছিল মুসলিম সম্প্রদায়ের মানুষ।NH6 রাস্তার পাশে খলিশানি রথতলা তৃণমূল কংগ্রেস কর্মীদের পরিচালনায় শ্রী শ্রী শ্যামা কালী পূজার ফিতে কেটে মণ্ডপের উদ্বোধন করেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলি।উদ্যোক্তাদের মধ্যে যেমন ছিলেন হিন্দু সম্প্রদায়ের উজ্জ্বল বারিক,দুলাল দাস,অভিজিৎ বেরা,গৌরমণ্ডল,সিটু দাস,তেমনি মুসলিম সম্প্রদায়ের মধ্যে ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা শেখ নাসির,স্হানীয় পঞ্চায়েত সদস্য শেখ হাসানুর জামাল ওরফে বাবু,পঞ্চায়েত সদস্য শেখ রাজু,খলিশানি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শেখ আসিফ রহমান,সুরাজ মল্লিক,জাবিদ সা।
অনুষ্ঠান টি পরিচালনা করেন শেখ নাসির।হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ মাথায় করে প্রতিমা নিয়ে আসে।মণ্ডপের চারিদিকে ছিল তৃণমূল কংগ্রেসের পতাকা।


