মদ্যপ অবস্থায় খুব জোরে বাইক চালিয়ে শ্যামপুরের দিক থেকে আটান্নগেটের দিকে আসছিল দু ' জন।
স্থানীয় সুত্রে জানা গেছে, ভগবানপুরের রামতনু এবং হরিশপুর গ্রামের জগন্নাথ খাটুয়া নামের ওই দুইজন রাস্তার পাশে থাকা রাশিকৃত কাঠের টিম্বারে ধাক্কা মারে ।
আশপাশের মানুষ জন এসে তাদের শুশ্রুষা শুরু করেন এবং শ্যামপুর থানায় খবর দেন। পুলিশ এসে তাদের হাসপাতালে পাঠায় । স্থানীয় সুত্রে খবর, দুর্ঘটনা স্থলেই মারা যায় একজন।
