ঠিক সেই সময় একটি কুকুর অটোটির সামনে চলে আসে। অটোর চালক কুকুরটিকে বাঁচাতে গেলে অটোটির নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায়। পাল্টি খাওয়ার ফলে এক যুবক প্রচন্ড গুরুতর আহত হন। তাঁর মাথায় আঘাত লাগে।প্রচুর রক্তক্ষরণও হয়। তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি ওই যুবকটিকে মৃত বলে ঘোষনা করেন। এই ঘটনায় আরও নজন আহত হন। তাঁদের বাগনান হাসপাতালে ভর্তি করা হয়েছে । স্থানীয়দের অভিযোগ একদিকে ট্রেন চলছে না বলে অটোয় অতিরিক্ত যাত্রী তোলা হচ্ছে । পাশাপাশি স্থানীয়রা আরও অভিযোগ করেন যে এখানে অটোগুলি খুব বেপরোয়াভাবে যাতায়াত করে। এক্ষেত্রে তাঁরা আরও বেশি পুলিশি নজরদারির দাবি

