মহাম্মদ নুর হোসেন জমাদার
প্রতিবেদক, এবি বঙ্গনিউজ
আমাদের সমাজের এক বৃহৎ অংশ পিছিয়ে আছে আধুনিক মানের উচ্চশিক্ষা থেকে | আর এই পিছিয়ে থাকার কারণ চাহিদা,মানসিকতা,পরিকাঠামো প্রভৃতি হলেও প্রধান কারণ হল দারিদ্রতা | এ বছরে এই কঠিন দারিদ্রতাকে জয় করে সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় উল্লেখযোগ্য ফল করলো পিছিয়ে পড়া সমাজের ছেলেরা | দারিদ্রতা এবং বিভিন্ন সামাজিক প্রতিকূলতা যাদের প্রতিনিয়ত পিছু টেনেছে | আর এই কঠিন জীবনযাত্রার নানান সময় পাশে দাঁড়িয়েছেন আল আমীন মিশন এবং মওলানা আজাদ একাডেমি |
এবছর নিট পরীক্ষায় ৮৪১৮ তম স্থান অর্জন করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ঢোলা থানার অন্তর্গত পূর্ব শঙ্করপুর গ্রামের ছেলে তৌহিদ উদ্দিন গাজী |তৌহিদের বাবার গ্রামে একটি ছোট মুদির দোকান আছে |তৌহিদের কথায় মিশন এবং একাডেমি আমার এত দূরে এনে দিয়েছে | তাদের অবদান আমি কখনো ভুলতে পারবো না |
[ads id="ads2"]
অপরদিকে ২৫৬৮৮ তম স্থান অর্জন করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানার অন্তর্গত কাশিপুর গ্রামের ছেলে আমিরুল্লা গায়েন | এক হতদরিদ্র বাবার সন্তান আমিরুল্লা গায়েন | বড় দাদাদের সহযোগিতায় আমিরুল্লা পাড়ি দেয় মিশনে | মওলানা আজাদ থেকে উচ্চমাধ্যমিক পাশ করার পর আল আমীন থেকে নেয় মেডিকেলের কোচিং | তার পরেই মেলে সাফল্য | আমিরুল্লা জানায়,আমি হারিয়ে যেতাম | এখন প্রকৃত ডাক্তার হয়ে ওঠাই একমাত্র লক্ষ্য |
হাওড়া জেলার জগৎবল্লভপুর থানার অন্তর্গত ইছানগরী গ্রামের ছেলে মুজাহিদ লস্কর | মুজাহিদ এক দরিদ্র কৃষক পরিবারের সন্তান | এবছর নিটে ৩৬৩২১ তম স্থান অধিকার করেছে মুজাহিদ | গ্রামে বেহাল চিকিৎসা পরিকাঠামো আর সেখান থেকেই চিকিৎসক হওয়ার অনুপ্রেরণা যোগায় মুজাহিদ | মুজাহিদ মিশন এবং একাডেমি পরিবার কে ধন্যবাদ জানায় | ভাল চিকিৎসক হয়ে গ্রামের মানুষের পাশে দাঁড়াতে চায় মুজাহিদ |
[ads id="ads2"]
ঠিক তেমনি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত জঙ্গিপুর অঞ্চলের এক কৃষক পরিবারের ছেলে শামিম সোলেমান |শামিম এবছর সর্বভারতীয় নিটে ৩৯২৭০ তম স্থান অধিকার করে | সবকিছু ঠিকঠাক থাকলে শামিমও এবছর চিকিৎসক হওয়ার যাত্রা শুরু করবে | মওলানা আজাদ একাডেমি থেকে স্কুল শিক্ষা শেষ করে শামিম মেডিকেলের কোচিং নেয় আল আমীন মিশন থেকে | শামিম জানায়, সে অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান মিশন এবং একাডেমি তার পাশে না দাঁড়ালে সে হয়তো হারিয়ে যেত | শামিম ভবিষ্যতে শিশু চিকিৎসক হতে চায় |

