উলুবেড়িয়া,হাওড়া,
আজ 31শে অক্টোবর শনিবার,জগদিশপুর, আশিক - এ - রসুল আলমাস' সোসাইটি, হাওড়া জেলার উলুবেড়িয়া থানার জগদীশপুরে ,গতকাল এবং আজ দুদিন ব্যাপী বিভিন্ন সমাজকল্যাণ মুলক অনুষ্টানের আয়োজন করে।ঈদ -এ-মিলাদ-উন-নবী দিবস উপলক্ষে আজ দ্বিতীয় দিন শনিবার স্বেচ্ছায় রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির এবং ইসলামিক জলসার আয়োজন করা হয় ।
প্রধান অতিথি ছিলেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি। তিনি তাঁর ভাষণে বলেন, জগদিশপুর আশিক -এ-রসুল আলমাস' সোসাইটি প্রতি বছরই বিভিন্ন সমাজকল্যাণ মুলক অনুষ্টান করে ।
এই সোসাইটির তরফ থেকে মেডিক্যাল যন্ত্রপাতিও বিতরন করা হয়।তিনি বলেন রক্তদান উৎসব এক মহৎ উৎসব এবং রক্ত দেওয়া শরীরের পক্ষে ভাল।তাছাড়া একজনের রক্তের বিনিময়ে একটি মানুষের প্রান বাঁচে।বিধায়ক ইদ্রিশ আলি হজরত মুহাম্মদ (সাঃ ) এর কম'ময় জীবন এবং অবদানের কথা তুলে ধরেন ।তিনি সাম্প্রদায়িক সম্প্রীতিকে দূঢ করার আহ্বান জানান ।
উল্লেখ থাকে একশত একজন রক্তদান করেন এবং দুশো জনের বেশি রোগীদের
বিনা ব্যয়ে চিকিৎসা করা হয়।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোসাইটির কনা'ধার জনাব মোকারম হোসেন, সভাপতি সেখ সামিরউদ্দিন, সম্পাদক সেখ মেহতাব উদ্দিন,উপস্থিত ছিলেন আতিয়ার রহমান ভাণ্ডারী প্রমূখ ।



