বিগত কয়েক মাস ধরে চলেছে লকডাউন খেটে খাওয়া মানুষদের অর্থনৈতি দিক দিয়ে হয়ে হয়ে পড়েছে দুর্বল জীবন চালানো সমীচীন হয়ে পড়েছে তার মধ্যে রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এই দুর্গাপুজোয় গরীব ও দুস্থ পরিবারের মুখে হাসি ফোটাতে প্রয়াস অর্গানাইজেশন আজ ইলামবাজার ব্লকের ঘুরিষা, জয়দেব ও শির্ষা অন্চলের ঘুড়িষা, আকম্বা, ডুমরুট, ধুলপুর,ক্ষুদ্রপুর, ডাঙাপাড়া, সুগড়, ভরাঙ্গী, রামপুর, বরচাতুরি,পরানচক,শীর্ষা সহ প্রভৃতি গ্রামে শারদ উৎসব উপলক্ষে শিশু ও শারিরিক প্রতিবন্ধি এবং বৃদ্ধ,বৃদ্ধা, অসহায় দরিদ্র শতাধিক মানুষদের নতুন বস্ত্র উপহার দেওয়া হয়।
প্রয়াস গত তিন বছর যাবৎ এভাবে প্রতিনিয়ত মানুষের পাশে থাকে। উল্লেখ্য করোনা অতিমারি লকডাউন পরিস্থিতিতে ৫০০ পরিবার কে ধারাবাহিক ভাবে খাদ্য শষ্য, বস্ত্র সামগ্রী, ওষুধ সহ স্কুল সমগ্রী প্রদান করা হয়। প্রয়াসের সভাপতি S.K.JALAL বলেন, ধন্যবাদ সেই সকল মহান মানুষদের অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা, যাঁদের অনুদানে ও ঐকান্তিক সহযোগিতায় বস্ত্র বিতরণ কর্মসূচি সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছে।
প্রয়াস মানুষের সাথে মানুষের পাশে। সেখ সামসুল , ইলামবাজার।

