নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যাপক মূল্যবৃদ্ধি রোধে, কালোবাজারি ও মজুতদারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে, রেল কয়লা ব্যাংক-বীমা প্রতিরক্ষা সহ সরকারি সংস্থা গুলিকে বেসরকারিকরণ 'র প্রতিবাদে, কৃষক স্বার্থবিরোধী কৃষি বিল এবং জাতীয় শিক্ষানীতি বাতিল করতে, পরিযায়ী শ্রমিক দের কাজ অথবা ভাতা দেওয়া , বাস সহ সমস্ত প্রকার পরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদে এছাড়াও উলুবেড়িয়া১ ব্লকের গুরুত্বপূর্ণ স্থানীয় সমস্যা সমাধানের দাবিতে_ ৯ই অক্টোবর উলুবেড়িয়া১ বিডিও অফিসে এসইউসিআই (কমিউনিস্ট) দলের উদ্যোগে ডেপুটেশন এর কর্মসূচি নেওয়া হয়। এই ডেপুটেশনে হাওড়া গ্রামীণ জেলার সম্পাদিকা মিনতি সরকারের নেতৃত্বে ৪ জন প্রতিনিধিত্ব করেন । বিডিও না থাকায় জয়েন বিডিও স্মারকলিপিটি গ্রহণ করেন ।
