মহালয়ে পুণ্যদিনে ব্যারাকপুর বৃদ্ধাশ্রমে আবাসিকদের নববস্ত্র খাবার ও উপহার দিলেন তৃণমূল যুব নেতা সম্রাট



অলোক আচার্য ব্যারাকপুর:




শুভ মহালয়া। পিতৃপক্ষের অবসানে মাতৃদেবীর আগমন। স্মরণ করা হয় প্রয়াত পিতৃপুরুষদের।গঙ্গার ঘাটে হয় তর্পণ। মহালয়া নিয়ে আসে বাঙালী প্রিয় দুর্গোৎসবের আগমনী বার্তা। 



চারিদিকে বিষাদের মধ্যে থেকেও আমরা সবাই মিলে খুঁজে  নিই একটু আনন্দ, একটু উৎসবের মেজাজ।সেইসব অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের মুখে হাসি ফুটিয়ে তাদের আনন্দ ভাগ করে নিয়ে তাদের মুখে তুলে দিলেন অন্ন এবং পরনে দিলেন নববস্ত্র। নি:সঙ্গ আবাসিকরা ইলিশ মাছ ভাত ডাল তরকারি পেয়ে বেজায় খুশি।পেলেন লুঙ্গি,ধুতি,শাড়ি,চাদর।দুহাত তুলে আর্শীবাদ করলেন ব্যারাকপুর এলাকার সুখে দু:খের সাথী সমাজসেবক সম্রাট তপাদার। 



পেশায় আইনজীবী। নেশা সমাজসেবা। পুণ্য মহালয়ে নজির দৃষ্টান্ত গড়লেন সম্রাট।বৃহস্পতিবার মহালয়ার পূণ্যলগ্নে ব্যারাকপুর ভোলানাথ  বৃদ্ধাশ্রমের ১৭০ জন আবাসিককে নিয়ে ইলিশ উৎসবে মাতলেন সম্রাট তপাদার।আয়োজক বেঙ্গল স্বামী বিবেকানন্দ এন্ড রাজীব ইয়ুথ সেন্টার। দীর্ঘ ১৪ বছর ধরে এই মহালয়ের দিনে আবাসিকদের পাশে দাড়িয়ে বেশ কিছুক্ষন সময় কাটিয়ে তাদের হাতে প্রীতি উপহারস্বরুপ নববস্ত্র দিয়ে নিজ হাতে খাবার তুলে দিয়ে তাদের আর্শীবাদ মাথায় নিয়ে সামাজিক দায়িত্ব পালন করে আসছেন সম্রাট।এদিন দুপুরে বৃদ্ধাশ্রমের আবাসিকদের মধ্যে পুজোর সামগ্রী ও তিন মাসের খাদ্যসামগ্রী  বিতরন করলেন তিনি। পাশাপাশি বিকালে সম্রাটের উদ্যোগে  ব্যারাকপুরের নাপিতপাড়াতে আয়োজিত হয় শারদ সম্মান ।সম্মানিত করা হয় সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গকে। 



প্রায় ৫০০ জনের বেশী প্রান্তিক মানুষের মধ্যে বিতরন করা হয় পুজোর উপহার সামগ্রী।তৃণমূল যুব নেতা সম্রাট তপাদার জানান তিনি পিতৃমাতৃহারা সন্তান। বৃদ্ধাশ্রমের আবাসিকদের পাশে থেকে সামাজিক দায়বদ্ধতা পালনে একটা আলাদা শান্তি এবং আর্শীবাদ পাই। উৎসবে সকলেই ব্যস্ত থাকি সকলে আনন্দ উপভোগে। 



কিন্তু নি:সঙ্গ জীবনযাপনে বৃদ্ধ বৃদ্ধাদের কথা কেউ মনে রাখি না। তাই দীর্ঘ ১৪বছর ব্যারাকপুরে বৃদ্ধাশ্রমে আবাসিকদের সঙ্গে থেকে দিনটি পালন করি। করোনা আবহে বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরে সকলে সামিল হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা।



ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত, জেলা  তৃণমূল নেতা নারায়ণ গোস্বামী, কাজল সিনহা,তৃণমূল যুবনেতা দেবরাজ চক্রবর্তী,তৃণমূল ছাত্র নেতা বাণীব্রত চক্রবর্তী ও প্রমুখ।অনুষ্ঠানে মহিষাসুর মর্দিনী উপস্থাপনা করেন দেবাশীষ চক্রবর্তী।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...