তৃনমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল,শ্যামপুর




রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে বঞ্ছিত করা এবং বিভিন্ন প্রকল্পের বকেয়া পাওনা সহ একাধিক দাবীতে ও রাজ্যের সরকারের প্রতি বিমাতৃসুলভ আচরনের প্রতিবাদে শ্যামপুর কেন্দ্র তৃনমূল কংগ্রেসের উদ্যোগে শ্যামপুর 2নং বিডিও অফিসের সামনে এক বিক্ষোভ কর্মসূচি পালন করেন, 



বিভিন্ন এলাকা থেকে তৃনমূল কংগ্রেসের কর্মীরা কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতি বাদে ও রাজ্যের তৃনমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে কেন্দ্রের বিজেপি সরকারের বিমাতৃসুলভ আচরনের প্রতিবাদে স্লোগান দিয়ে মিছিল সহকারে শ্যামপুর 2নং বিডিও অফিসের সামনে জমায়েত হয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান, এবং শ্যামপুর 2নংবিডিও অফিসের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয় এই পথ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্যামপুর 2নং পঞ্চায়েত সমিতির সভাপতি জুলফিকার আলী মোল্লা, তিনি তার বক্তব্যে রাজ্যের তৃনমূল কংগ্রেসের সরকারের জনমুখী পরিণত গুলির কথা ব্যাখ্যা করেন,



এবং বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের বিজেপি সরকারের অসহযোগিতা র কথা বক্তব্যে বলেন এবং তিনি তার বক্তব্যে আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সরকারকে আরো মজবুত করার জন্যে সকলের কাছে আহ্বান জানান।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...