সকাল 10 টায় ইনস্টিটিউটের সভাগৃহে অধ্যাপক, শিক্ষক-শিক্ষকা, ছাত্র-ছাত্রী ও সদস্যগণের উপস্থিতিতে বিশিষ্ট শিক্ষাবিদ,দার্শনিক, রাজনীতিবিদ ও আদর্শ শিক্ষক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
উদ্বোধনী সংগীত পরিবেশন করেন পার্বতী চক্রবর্তী। সঞ্চালনায় সিদ্ধার্থ দাস ও অশোক বরণ চক্রবর্তী।
বিশিষ্ট শিক্ষক আজিজুর রহমান, বেনু ব্যানার্জী, প্রদীপ কুমার জানা, ব্রজগোপাল দাস, সিদ্ধার্থদাস বক্তব্যের মধ্য দিয়ে শিক্ষক দিবসের তাৎপর্য ব্যক্ত করেন।
বিশিষ্ট অধ্যাপক সিরাজ মল্লিক মহাশয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সৌরেন্দ্র নাথ দেশমুখের সংগীত ও দূরত্ব বিধি বজায় রেখে অনুষ্ঠান শেষ হয়।





