.পশ্চিম বর্ধমান।
5 সেপ্টেম্বর ভূতপূর্ব রাষ্ট্রপতি মাননীয় ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ জন্ম দিবস ।তিনি একজন শিক্ষক ছিলেন । তাই উনাকে স্মরণ করে এই দিনটাকে শিক্ষক দিবস বলে ঘোষণা করেছিল ভারত সরকার। প্রতি বছর এই দিনে আমরা দেখতে পাই স্কুল কলেজ, প্রাইভেট টিউশন প্রতিষ্ঠান গুলোতে উৎসাহের সাথে পালন করা হয়।
কিন্তু আমরা জানি এবছর প্রতিটি স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে করোনা ভাইরাসের প্রকোপের ফলে।
তাই দূর্গাপুরে কাঁকসার বামুনার গ্রামে অভিনব উদ্যোগ নিল বিজেপি কর্মী 236 নম্বরের বুথ সভাপতি শ্রী শ্রাবন্ত খাঁ, তার নেতৃত্বে তার বুথের প্রতিটি শিক্ষক কে চিহ্নিত করে তাদের বাড়িতে গিয়ে শঙ্খ বাজিয়ে ফুল ও উপহার প্রদান করে সম্মান জানালেন শিক্ষকদের।
ইতিমধ্যেই শিক্ষা মহল থেকে এই কর্মসূচিকে সাধুবাদ জানানো হয়েছে, তারা জানিয়েছেন শুধু একদিন উপহার বা সম্মান দিলে হবে না তারা যেন 365 দিনই একইভাবে এমনি ভালোবাসা ও সম্মান পান। এরই মধ্যে এই কর্মসূচিকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক মহল থেকেও আওয়াজ উঠতে শুরু হয়েছে, তাদের বলার উদ্দেশ্য সামনে পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট কে লক্ষ করে এ ধরনের ভোট প্রচারের কৌশল নিচ্ছে বিজেপি।
এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন 4 নম্বর মন্ডল কাঁকসা বিজেপির সভাপতি জয়দেব সরকার, 4 নম্বর মন্ডল সহ-সভাপতি মনোজ ঢালী, তাপস ভট্টাচার্য, 4 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক ভগিরথ ঘোষ ও স্থানীয় বিজেপি কর্মীরা।

