দেশের প্রাক্তন প্রয়াত রাষ্ট্রপতি তথা বীরভূমের ভূমিপুত্র প্রনব মুখোপাধ্যায়ের স্মরনে বীরভূমের মুরারই কংগ্রেস পার্টি অফিসের সভাগৃহে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরন সভায় কংগ্রেস পার্টির কর্মী সমর্থক ও এলাকার প্রগতিশীল গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ অগণিত মানুষ উপস্থিত ছিলেন। এদিন উপস্থিত ছিলেন আমন্ত্রিত সি পি আই এম পার্টির নেতা ও কর্মীগন। পার্টির পক্ষ থেকে প্রতিকৃতিতে ফুল ও মালা দিয়ে সম্মান জানান জেলা নেতৃত্ব দুকড়ী রাজবংশী, নাসির ওয়াদেন ও যুব নেত্রী শবনম বানু সহ অনান্যরা।পার্টির পক্ষ থেকে বক্তব্য রাখেন কমরেড নাসির ওয়াদেন ও শামসুল কামেলিন।
কংগ্রেসের তরফে জেলা সভাপতি সঞ্জয় অধিকারী তার বক্তব্যে প্রনব মুখোপাধ্যায়কে সম্মাননা জানান। সঙ্গে তিনি এও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে বামপন্থীদের সঙ্গে নিয়ে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার কথা। সি পি আই এম পার্টির বর্ষীয়ান নেতা কমঃ দুকড়ী রাজবংশী আজকের সভায় অভিভাবকের ভুমিকা পালন করেন।
তিনি তার বক্তব্যে বর্তমান সময়ের ফ্যাসিবাদের বিপদ ও আমাদের করণীয় কাজ ব্যাখ্যা করেন। পার্টির পক্ষ থেকে বাম দেশপ্রেমিক প্রগতিশীল ধর্মনিরপক্ষে মানুষের জোট গড়ে তোলার আহ্বান রাখা হয়। এদিন কংগ্রেসের তরফে বক্তব্য রাখেন আশিফ ইকবাল রাশেল সহ অনান্যরা।

