মহালয়ার পুন্য লগ্নে বৃহস্পতিবার বিকেলে, হাওড়া জেলার শ্যামপুর এক ব্লকের আটান্নগেট বাজারে ,স্ব-নির্ভরতার লক্ষ্যে স্ব-সহায়ক দলের উদ্দেশ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্যোগে, পশ্চিমবঙ্গ সরকারের স্বরোজগার নিগম লিমিটেড ।
এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উলুবেড়িয়া দক্ষিণের বিধায়ক পুলক রায়।
স্ব-সহায়ক দলগুলির কাজের স্বীকৃতি স্বরূপ দলনেতা- নেত্রী দের হাতে সংশাপত্র তুলে দেন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক তথা পশ্চিম বঙ্গ স্ব রোজগার নিগম লিমিটেডের চেয়ারম্যান পুলক রায়, শ্যামপুর 1নং ব্লক উন্নয়ন আধিকারিক সঞ্চয়ন পান,শ্যামপুর 1নং পঞ্চায়েত সমিতির সভাপতি সেখানে নাসরিন বেগম,মৎস্য আধিকারিক ড,নারায়ণ চন্দ্র বাগ,নবগ্রাম পঞ্চায়েত প্রধান প্রশান্ত কুমার দাস,উপ প্রধান লুৎফর রহমান,ধুলাসিমলা পঞ্চায়েত প্রধান গোপীনাথ ব্যানার্জী প্রমুখ।
স্ব-সহায়ক দলগুলিকে ক্যাটারিং এর যাবতীয় সরঞ্জাম দেওয়া হয় এই অনুষ্ঠানের মাধ্যমে ।
এছাড়াও বিকল্প পদ্ধতিতে মৎস্য চাষের সরঞ্জাম ও প্রশিক্ষন দেওয়া হয়।




