আমার মৃত্যুটা যেন সাত-আট মাস পরে হয় বিজেপি সরকার এলে হাওড়া শ্যামপুরে জয় বন্দ্যোপাধ্যায়



হাওড়া শ্যামপুরের বিজেপির ৫ নং মন্ডলের পক্ষ থেকে সদস্যতা অভিযান অনুষ্ঠিত হল রবিবার।এই সদস্যতা অভিযান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। 


বক্তব্য রাখতে গিয়ে জয় বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূলকে ছুড়ে ফেলে বাংলায় মোদিজীর বিজেপি সরকার গঠন করবো আস্তে আস্তে বাংলাকে সোনার বাংলা গড়াই আমাদের মূল কাজ। তিনি আরও বলেন আমার মৃত্যুটা যেন সাত-আট মাস পরে হয় বিজেপি সরকার এলে,কারন আমি ডেঙ্গুতে মারা গেলে লেখা হবে টাইফয়েডে মারা গেছে। করোনায় মারা গেলে লিখে দেওয়া হবে ম্যারেলিয়ায় মারা গেছে। আমার লাশটা হয়তো বাথরুমে পড়ে থাকবে। তাই বিজেপি সরকার এলে রোগটা আমার সঠিক ধরা পড়বে আমার দেহটা পরিবারের লোকজন নিয়ে নিয়ে গিয়ে শেষকৃত্য কাজ করতে পারবে। 


বাংলায় এখন পুলিশ নিরপেক্ষ নেই তাই পুলিশকে আমজনতার হাতে মার খেতে হচ্ছে।বিজেপি সরকার এলে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে তখন সেই আমজনতাই পুলিশকে গলায় মালা পড়াবে।শ্যামপুরে সদস্যতা অভিযানে এসে এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...