
মহান পার্থিব মানবতাবাদি সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৪৫ তম জন্ম দিবস উপলক্ষে ১৭ই সেপ্টেম্বর সকাল ন'টায় দেউলটি স্টেশনের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন বিশিষ্ট শিক্ষক ও শরৎচন্দ্র জন্মবার্ষিকী উদযাপন কমিটির সদস্য বিশ্বনাথ বেরা ।
এরপর মেল্যক মোড়ে শরৎচন্দ্রের মর্মর মূর্তিকে মাল্যদান করেন কমিটি বিশিষ্ট সদস্য মিনতি সরকার। এছাড়াও পথচলতি সাধারণ মানুষ কথাশিল্পীকে শ্রদ্ধাজ্ঞাপনের জন্য এগিয়ে আসেন ।
এরপর শরৎ মোড়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন কমিটির বিশিষ্ট সদস্য নিখিল বেরা । শরৎচন্দ্রের বাসভবন সামতাবেড়ের আবক্ষমূর্তিতে মাল্যদান করেন কমিটির সভাপতি আশিস ব্যানার্জি, শরৎচন্দ্রের প্রপৌত্র জয় চট্টোপাধ্যায় , মৌসুমী চট্টোপাধ্যায় ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
এই অনুষ্ঠানে পার্থিব মানবতাবাদি সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের তৎকালীন সামাজিক সংগ্রামের কথা তুলে ধরেন কমিটির বিশিষ্ট সদস্য মিনতি সরকার ।
কমিটির সদস্যদের গান ,আবৃত্তি নাতিদীর্ঘ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সবশেষে কমিটির সভাপতি আশীষ ব্যানার্জির সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সভাটি শেষ হয়।




