বিজেপির জেলা সভাপতিকে আটকের প্রতিবাদে পথ অবরোধ ।




 সৌগত মন্ডল 
রামপুরহাট-বীরভূম 

ঘটনাটি বীরভূমের রামপুরহাট শহরের কামারপট্টি মোড়ে। বিজেপি কর্মীদের অভিযোগ, বিজেপির বীরভূম জেলা সভাপতি শ্যামাপদ মন্ডলকে রামপুরহাট  থানায় পুলিশের জিজ্ঞাসাবাদের নামে প্রায় বারোটা থেকে জেলা সভাপতিকে আটকে রাখা হয়েছে, এখনো ছাড়া হয়নি। বেশ কয়েক দিন আগে বিজেপির একটি মঞ্চ থেকে বিজেপির জেলা সভাপতি নলহাটি থানার ওসির বিরুদ্ধে একটি কুরুচিকর মন্তব্য করেন, তারই পরিপ্রেক্ষিতে এক তৃণমূল কর্মী রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের ভিত্তিতে জেলা সভাপতি কে জিজ্ঞাসাবাদের জন্য রামপুরহাট থানায় নিয়ে আসা হয় ,কিন্তু এখনো উনাকে ছাড়া না হলে রামপুরহাটের রাস্তায় এবং থানার সামনে বিজেপি কর্মীরা এই বিক্ষোভ করেন ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...