সুদীপ ঘোষ ঝাড়গ্রাম
নয়াগ্রাম বিধানসভায় বিজেপিতে ভাঙন ধরাল শাসক দল তৃণমূল।মঙ্গলবার গোপীবল্লভপুর ১নং ব্লকের চিটামাটিয়াতে বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান করল ৭০ টি সকৃয় কর্মী সহ ৩০০ টি পরিবার এমনই দাবি তৃণমূলের।
আজ চিটামাটিয়া কর্মী সভা থেকে তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু।উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের কার্যকরী সভাপতি হেমন্ত ঘোষ,ব্লকের যুব সভাপতি সত্যকাম পট্টনায়ক, ছাত্রনেতা লোকেশ কর, কিসান ক্ষেতমজুর সংগঠনের সভাপতি গৌতম বারিক প্রাক্তন যুব সভাপতি রঞ্জিত মহাকূল সহ তৃনমূল অন্যান্য কর্মীরা।

