নেতাজী সুভাষচন্দ্র বসুর আদর্শে গঠিত হাওড়ার শিবপুরের এই সংগঠন গতকাল একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে। ধাড়সা হাইস্কুলে আয়োজিত এই শিবিরে ৩০জন রক্তদাতা রক্তদান করেন। সংগঠনের সম্পাদিকা তিয়াশা ব্যানার্জি বলেন 'বর্তমান করোনা পরিস্থিতিতে রক্তের আকাল,
বিনা চিকিৎসাতে বহুমানুষ মারা যাচ্ছে। সেইরকম অসহায় কিছু মানুষের পাশে দাঁড়াতেই আমাদের এই প্রচেষ্টা। আগামী দিন এভাবেই আমাদের সংগঠন সমাজের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে সংগঠনের পক্ষে জানানো হয়।


