নদীপথে পাচার হবার সময় কয়েক হাজার কেজি ডাল উদ্ধার করল শ্যামপুর থানার পুলিশ। পাশাপাশি তিনটি নৌকা সহ নৌকার তিনজন কে আটক করেছে পুলিশ ।
এরপর শ্যামপুর থানার পুলিস পশ্চিম মেদিনীপুরের মহিষাদল থানার পুলিশের হাতে সেই চোরাই ডাল তুলে দেয়। জানাগেছে ডালের বস্তা হলদিয়ায় কোনো একটি জাহাজ থেকে নামিয়ে আনা হয়েছিল।
হঠাৎ তিনটি নৌকা খালের মধ্যে ঢুকে পড়ায় এলাকার লোকেদের সন্দেহ হয়। তারা নৌকার লোকেদের জিজ্ঞাসাবাদ করে কিন্তু তারা সদুত্তর দিতে না পারায় তাদের আটকে রাখে। ইতিমধ্যে খবর যায় শ্যামপুর থানায় । দ্রুত চলে আসে শ্যামপুর থানার পুলিশ। তারা প্রাথমিকভাবে নৌকা ও নৌকার লোকেদের আটক করে। পুলিশ জানতে পারে ওই তিনটি নৌকায় চোরাই ডাল রয়েছে।




