বাংলাদেশি এক যুবককে আটক করল ইংরেজবাজার থানার পুলিশ




অনুপ্রবেশকারী বাংলাদেশি এক যুবককে আটক করল ইংরেজবাজার থানার পুলিশ। মঙ্গলবার রাতে ইংরেজবাজার থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে গৌড় কন্যা বাস স্ট্যান্ড এলাকা থেকে ওই বাংলাদেশী যুবককে আটক করে। 

যুবকের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে তার নাম বাবু শেখ বাড়ি বাংলাদেশের যশোর জেলায়। সে ইংরেজবাজার এর কুমার মোড় এলাকায় নিকট এক আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছিল বর্তমানে সে ওখানেই ছিল। 



তার কাছ থেকে কোনরকম পাসপোর্ট পুলিশ পাইনি। তবে কিভাবে সে বাংলাদেশ থেকে এপাড়ে এলো সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে অভিযুক্ত ওই যুবককে মালদা জেলা আদালতে বুধবার দিন ইংরেজবাজার থানার পুলিশ পেশ করে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...