রক্তদান, জীবন দান এই কথাকে মাথায় রেখে হাওড়া জেলার উদয়নারায়নপুরের বিজেপি-৩ নং মন্ডলের উদ্যোগে রবিবার পেঁড়োয় অনুষ্ঠিত হল রক্তদান শিবির। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়।এদিন অনুষ্ঠানে এসে বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় বলেন, 'সর্বদা মানুষের কল্যাণে বিজেপি রয়েছে, তা রক্তদানই হোক বা অন্য কিছু ।
জনসাধারণের জন্য এই পরিস্থিতিতে আমরা ঝাঁপিয়ে পড়েছি আর রক্তের জন্য যাতে কারো কোনোরকম জীবন সঙ্কট না হয় সেদিকে নজর রেখেই আমাদের এই রক্তদান শিবিরের আয়োজন আমরা করেছি।এছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সহ সভাপতি অনুপম ঘটক, হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সদস্য কৌশিক চক্রবর্তী, উলুবেড়িয়া উত্তর-১ নং মন্ডলের সভাপতি তন্ময় ধাড়া,বিজেপি নেতা ভোলা সামুই সহ বিজেপির কার্যকর্তারা। এদিনের এই শিবিরে মোট ২১৫ জন রক্ত দাতা রক্ত দান করেছেন বলে জানান উদয়নারায়নপুরের বিজেপি-৩ নং মন্ডল সভাপতি গনেশ রায়।


