গোপীবল্লভপুর দু'নম্বর ব্লকে কংগ্রেসের পক্ষ থেকে BDO অফিসে ডেপুটেশন




সুদীপ ঘোষ, ঝাড়গ্রাম 


আজ সকালে ঝাড়গ্রাম  জেলার  গোপীবল্লভপুর-২ নং ব্লকে কংগ্রেস কমিটির উদ্যোগে গোপীবল্লভপুর নম্বর  বিডিও অফিসে সামনে আন্দোলন করে ডেপুটেশন জমা  দেওয়া হয়।




ঝাড়গ্রাম জেলার সমস্ত পরিযায়ী শ্রমিককে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনা প্রকল্পে অন্তর্ভূক্ত করার দাবিতে আজকে এই ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।




আজকের এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন  ঝাড়গ্রাম জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য প্রসেনজিৎ দে, ঝাড়গ্রাম জেলা কিষাণ কংগ্রেসের সভাপতি সৌরভ ঘোষ, জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত চ্যাটার্জী, জেলা কংগ্রেস নেতা ভবেশ মাহাতো, উত্তর পাঁজা, তারাপদ মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ ।।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...