রুপম দাস হাওড়া:
নিদারুণ করোনা পরিস্থিতিতে প্রায় পাঁচ মাস ধরে রক্তশূন্যতায় ধুঁকছে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংক। এই কঠিন অবস্থা থেকে ব্লাড ব্যাংককে সচল রাখার লক্ষ্য নিয়ে এগিয়ে এল বাগনানের শপথ ক্লাব। রবিবার ক্লাবের উদ্যোগে বাগনান স্টেশন রোড সংলগ্ন হাউসিং কম্প্লেক্সসে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে প্রায় ৮০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। ক্লাবের পক্ষ থেকে উপহার স্বরূপ তাদের হাতে তুলে দেওয়া হয় স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ, মাস্ক, স্কাল কভার ইত্যাদি। ক্লাব সম্পাদক সৌরভ চক্রবর্তী জানান করোনা পরিস্থিতিতে বহু গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার থেকে শুরু করে সংকটজনক রোগের ক্ষেত্রেও রক্তের যোগানে টান পড়ছে। সেই কথা মাথায় রেখেই উলুবেড়িয়া ব্লাড ব্যাংকের সহায়তায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এদিন উপস্থিত ছিলেন বাগনান থানা সমন্বয় কমিটির সম্পাদক সন্দীপ মজুমদার, সভাপতি বিভাস সামন্ত, সদস্য অনির্বাণ সামন্ত, বিশিষ্ট সমাজসেবী বাসন্তী রায় প্রমুখ।
