পবিত্র মহরম নিয়ে প্রশাসনিক বৈঠক জয়পুরে


নিজস্ব সংবাদদাতা,হাওড়া:


 আসন্ন পবিত্র মহরম নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো হাওড়া আমতা জয়পুরে।করোনা সংক্রমণের কারণে এবার সরকারি নিয়ম মেনে এবং শান্তিপূর্নভাবে হাওড়া আমতা-২ নং ব্লকে পবিত্র মহরম পালনের আহবান জানানো হল।মহরম নিয়ে এক গুরুত্বপূর্ন বৈঠকে মহরম কমিটিগুলির কাছে প্রশাসনের পক্ষ থেকে এই আবেদন জানানো হয়। 


এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল, জয়পুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস নস্কর, সিআই আমতা সুব্রত বারিক, ডিএসপি আমতা সহ অন্যান্যরা বিশিষ্ট ব্যাক্তিরা।এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল বলেন অন্যান্যবারের তুলনায় এবারে পরিস্থিতি একটু অন্যরকম হওয়ায় সকলের কাছে সরকারি নিয়ম মেনে পবিত্র মহরম পালনের আবেদন জানানো হয়েছে এবং সকলে সেই আবেদন মেনে নিয়েছেন । পবিত্র মহরম পালনের সময় যাতে অন্য ধর্মের মানুষ আঘাত না পান সেইদিকেও সকলকে লক্ষ্য রাখার আহবান জানান সুকান্ত পাল।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...