প্রনব মুখার্জীর স্মৃতি চারনায়,কৃষ্ণেন্দু চৌধুরী,






মালদা:- 


প্রয়াত হলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, বেশ কিছুদিন ধরেই তিনি বিভিন্ন অসুখে ভুগছিলেন। জানা যায় তার ফুসফুসে সংক্রমণ ছিল। আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত দেশের বিভিন্ন রাজনৈতিক মহল। ভারতবর্ষের রাজনীতির নক্ষত্র পতন ঘটলো তার মৃত্যুতে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর, গভীর ভাবে শোক প্রকাশ করলেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানালেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি বলেন প্রণব দা আমাদের রাজনীতির গুরু। দীর্ঘদিন একসাথে কাজ করেছি, এবং অনেক কিছু শিক্ষা নিয়েছি তার কাছ থেকে। এবং নিষ্ঠার সাথে রাজনীতি এবং মানুষের কাজ করতে হলে প্রণব দার কাছ থেকে শিখতে হবে। তিনি আরো বলেন প্রণব দার এভাবে চলে যাওয়াতে, ভারতবর্ষের রাজনীতির নক্ষত্র পতন ঘটল।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...