সুদীপ ঘোষ ঝাড়গ্রাম
চাষের জমিতে কাজ করতে মঙ্গলবার ঝাড়্গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই এবং ঝাড়গ্রাম ব্লকে বজ্রপাতে মৃত্যু হল দুই ব্যক্তির ।এদিন দুপুরে
মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম ব্লকের মাতালশোল গ্ৰামে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে মৃত ব্যাক্তির নাম সাধু টুডু (৫৫)। স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন দুপুরে হঠাৎ করে ঘন কালো মেঘের সৃষ্টি হয়। তারপরেই শুরু হয় মেঘের তর্জনগর্জন। তার সাথে শুরু হয় প্রবল বৃষ্টি ও বজ্রপাত। কিন্তু ও বৃষ্টির মধ্যেই জমিতে লাঙ্গলের কাজ রেখে গাছের নিচে বিশ্রাম করছিলেন করছিলেন সাধু বাবু।
সেই আময় আচমকা সেখানে বাজ পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে স্থানীয় মানুষজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করেন।অন্যদিকে চাষের জমিতে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হয় আরো এক ব্যক্তির ।এই ঘটনাটি বেলিয়াবেড়া থানার কানপুর গ্রামের।
পুলিশ জানিয়েছে বজ্রপাতে আহত হন কানপুর গ্রামের দুই ব্যক্তি।জখম অবস্থায় তাদের তপসিয়া হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক শম্ভুনাথ সেনকে (৪৪) মৃত বলে ঘোষনা করেন ।আহত পতিতপাবন নাথ তপসিয়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আছেন।
