.সৌরভ কর, দুর্গাপুর :
মোবাইলে ব্যাস্ত মা আর সেই সুযোগে মুখ ধুতে গিয়ে আনন্দপুর দামোদর ক্যানেলের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু সাড়ে তিন বছরের ছোট্ট শিশুর।
সকাল আটটার সময় মুখ ধুতে ক্যানেলের ধারে যায় তারপরেই পা পিছলে ক্যানেলের জলে পড়ে যায়।
পাস পাশে কেউ না থাকায় তলিয়ে যায় জলে।5 ঘন্টা পর মহকুমা প্রশাসনের উদ্যোগে বিশেষ বিপর্যয় মোকাবিলা দল শিশুটিকে উদ্ধার করে।
ততক্ষণ পর্যন্ত শিশুটির মৃত্যু ঘটে গেছে। মৃত শিশুটির নাম বিশ্বজিৎ চক্রবর্তী সাড়ে তিন বছর। আমাদের বাবা বাইরে গাড়ি চালায়।
এলাকার মানুষের অভিযোগ প্রায় সময়ই ফোন নিয়ে ব্যস্ত থাকত তার মা সে কারণেই এই মর্মান্তিক পরিণতি। মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকাতে।তেমনি শোকের ছায়াও নেমেছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় কাউন্সিলর চন্দ্র শেখর বন্দ্যোপাধ্যায়।তিনি জানান বারে বারে স্থানীয় লোকজনকে সর্তকতা করা হয় ক্যানেলের থেকে ছেলেমেয়েদের সাবধানে রাখুন। আবারো সতর্ক করেন।