রুপম দাস,হাওড়া:
শান্তির দূত মাদার টেরিজার ১১১ তম জন্মদিন উপলক্ষে বুধবার বাগনান সেভ লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে বাগনান মহিলা বিকাশের সভানেত্রী মাধুরী ঘোষকে "বাগনানের মা" সম্মোধন করে সংবর্ধনা জানানো হয়। মহিলা বিকাশের সভা কক্ষেই পালিত হয় মাদার টেরিজার জন্মদিন। মাধুরীদেবীকে আশ্রয় করে স্বনির্ভর হয়ে উঠেছেন বাগনান ও তার আশপাশের গ্রামের সাড়ে চৌত্রিশ হাজার মহিলা। তাই সেভ লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে মাধুরীদেবীকে "বাগনানের মা" বলে সম্বোধন করা হয়। সংগঠনের সম্পাদক চন্দ্রনাথ বসু এই মহীয়সী নারীর হাতে মাদার টেরিজার ছবি, ফুল, মালা, চারাগাছ, ফল, হ্যান্ড স্যানিটাইজার, তুলে দেন। উপস্থিত ছিলেন তন্দ্রা বন্দোপাধ্যায়, বিভাস সামন্ত, মধুসূদন বাগ, কাজী মোসামমদ ইয়াসমিন, গনেশ সামন্ত, সেখ আহম্মদ প্রমুখ।

