করোনার আবহে জঞ্জালে অরণ্য সুন্দরী- হুশ নেই ঝাড়গ্রাম পৌরসভার




সুদীপ ঘোষ, ঝাড়গ্রাম

করোনার আবহে  রাজ্য সরকার বিভিন্ন মাধ্যমে প্রচার করছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য। সেখানে ঝাড়্গ্রাম জেলা সদরে ভিন্ন চিত্র। আবর্জনার স্তূপে ভরেছে ঝাড়গ্রাম শহর। অরণ্যসুন্দরীর ১৮ টি ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটি ওয়ার্ডে জঞ্জালের স্তূপ লক্ষ্য করা যাচ্ছে। 



অন্যদিকে জঞ্জাল পরিষ্কার এর কোনো উদ্যোগ নেই ঝাড়গ্রাম পৌরসভার। নোংরা আবর্জনায় মধ্যে বর্ষার জল জমে মশাবাহিত রোগ ডেঙ্গু, ম্যালেরিয়া হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে। সেখানেই প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ক্ষোভ বাড়ছে পৌর নাগরিকদের মনে  তবুও হুশ নেই পৌর প্রশাসনের।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...