অলোক আচার্য :লেনিনগড়:
করোনা আবহে এক গুরুতর আশঙ্কা ও আতঙ্কে দিনানিপাত করছে বিশ্ববাসী। অসচেতনতা ও নানাবিধ বিভ্রান্তিকর প্রচার পরিস্হিতিকে আরোও খারাপের দিকে নিয়ে যাচ্ছে।
এমতাবস্হায় সচেতনতার প্রচার এবং সংক্রমিত মানুষের পাশে থাকাটাই মানবিক কর্তব্য। এই কর্তব্য পালনের উদ্দেশ্য জেলা জুড়ে চলছে কোভিড কেয়ার নেটওয়ার্ক। সর্তকতা সচেতনতা শিবির কর্মশালা।
নেটওয়ার্ক কমিটিতে রয়েছেন ৭০উর্দ্বে মাউন্ট এভারেস্ট জয়ী এবং সভাপতি কোভিড জয়ী চিকিৎসক কার্ডিওলজিস্ট ডা: অরিজিৎ ঘোষ। করোনা মানে মৃত্যু নয়। করোনা সংক্রমণ প্রতিরোধে মানুষকে সচেতনতার বার্তা দিয়ে পাড়ার ক্লাব সংগঠন প্রতিষ্ঠান স্বেচ্ছাসেবকের ভূমিকায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে সহায়তার কাজ করতে। কোভিড প্রতিরোধ বাহিনী গড়ে তুলতে হবে। পাড়ায় পাড়ায় বাড়ছে কোভিড আক্রান্ত। মৃত্যুও হচ্ছে। ভয় পাবেন না। আতঙ্কিত হবেন না।
স্বাস্হ্যবিধি মেনে মানুষের পাশে থেকে কাজ করতে কোভিড কেয়ার নেটওয়ার্ক কর্মীদের। সহায়তায় হাত বাড়িয়ে দিন উষ্ম সামাজিক বাতাবরনে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের অঙ্গনে। কোভিড মানেই মৃত্যু নয়,যদি বন্ধু হও তার হাত বাড়াও।শ্লোগানকে সামনে রেখে বুধবার বিকেলে উত্তর ২৪ পরগনার নিউ বারাকপুর চাদঁপুর লেনিনগড় শিক্ষানিকেতন হাই স্কুলের প্রাক্তনী সংসদরা আয়োজন করে কোভিড স্বেচ্ছেসেবক কর্মশালা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার রায়ের উপস্হিতিতে স্হানীয় বিলকান্দা ১নং গ্রাম পঞ্চায়েত প্রধান,নিউ বারাকপুর থানার ওসি,পঞ্চায়েত সদস্য,শিক্ষক পড়ুয়া করোনা জয়ী সাংবাদিকদের নিয়ে চালু হয় কোভিড কেয়ার নেটওয়ার্ক।প্রধান বক্তা কোভিড কেয়ার নেটওয়ার্কের কর্নধার চিকিৎসক ডা অভিজিৎ চৌধুরী।
ডা চৌধুরী প্রাঞ্জল ভাষায় বলেন মাঠে নেমে কাজ করতে হবে। রাস্তাঘাটে মানুষকে বোঝাবেন। করোনা মানে মৃত্যু নয়। করোনা বাচঁলে আপনি বাচঁবেন। ভয় পাবেন না। সৃষ্টিশীল সুসংহতভাবে নেটওয়ার্কে কাজ করতে সকলকে সামিল হতে হবে।সরকারের কাজের সঙ্গে সমন্বয় রেখে এই নেটওয়ার্ক প্লাটফর্ম।আম্পায়র নয়,প্লেয়ার সংখ্যা বাড়াতে হবে।নিউ বারাকপুর লেনিনগড় শিক্ষা নিকেতনের প্রাক্তনী সংসদের কোভিড নেটওয়ার্ক কর্মশালায় উপস্হিত থেকে বক্তব্য রাখেন সৌরভ চক্রবর্তী,বাসব বসাক,সুফল সেন,বিলকান্দা ১নং পঞ্চায়েত প্রধান দীপা পাইক,নিউ বারাকপুর থানার ওসি হিমাদ্রি ডোগরা,প্রাক্তনী সংসদের সভাপতি বিশ্বজিৎ বিশ্বাস,সুভাষ সাহা,প্রাক্তন আমলা ব্যোমকেশ মজুমদার।
এদিন প্রাক্তনী সংসদের আট জনের কমিটির নাম ঘোষনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।এদিন উপস্হিত সকল দর্শক শ্রোতা অতিথিরা স্বাস্হ্যবিধি মেনে মাস্ক পরে স্যানিটাইজড করে দুরত্ব বজায় রেখে কর্মশালায় অংশগ্রহন করেন। সকলকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজের বোতল তুলে দেওয়া হয় এদিন।

