সুদীপ ঘোষ,ঝাড়গ্রাম,
রাজ্য সরকারের নিয়ম মত আজ বৃহস্পতিবার সম্পূর্ণ লকডাউন চলছে রাজ্যের প্রতিটি জেলায়।
সেইমতো ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এলাকায় পুলিশের কড়া নজরদারি দেখা গেল। বিভিন্ন জায়গায় নাকা চেকিং বসানো হয়েছে। এসমস্ত মানুষজন লকডাউন এর মধ্যেও বাইরে ঘোরাফেরা করছেন তাদেরকে আটক করা হচ্ছে এবং চলছে জিজ্ঞাসাবাদ।
উপস্থিত ছিলেন এসআই মাল বাবু ও এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা।


