হকির জাদুকর স্বর্গীয় ধ্যানচাঁদ এবং উলুবেড়িয়া ভেটারেন্স ক্লাবের পৃষ্ঠপোষক স্বর্গীয় চন্ডিচরণ রায়ের স্মৃতিতে এই অনুষ্ঠান হয়।জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানটি সূচনা করেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলি।
তিনি ফুল দিয়ে রক্ত দাতাদের উৎসাহিত করেন।স্বর্গীয় ধ্যানচাঁদের এবং স্বর্গীয়
চন্ডিচরণ রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধানিবেদন করেন স্বর্গীয় চন্ডিচরণ রায়ের সহধর্মিনী গীতা রায়,
বিধায়ক ইদ্রিস আলি,উলুবেড়িয়া পৌরসভার মুখ্যপ্রশাসক অভয় কুমার দাস,সংঘঠনের সভাপতি অনুপ দে,সম্পাদক অমরেশ মিত্র,সমাজসেবী গৌতম বোস,সেখ নকিবুদ্দিন,50জনের বেশি রক্ত দাতা রক্তদান করেন।



