এলাকার বিদ্যুত গ্রাহকেরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কোলেমার্কেট সহ বিভিন্ন মোড়ে শত শত মানুষ কর্মসূচি র প্রতি সংহতি জানান। দাবী তোলা হয়(১) অবিলম্বে মৃত যুবকদের পরিবারকে দশ লক্ষ টাকা করে ক্ষতি পূরন দিতে হবে। (২) CESC র এই জঘন্য উদাসীনতার বিরুদ্ধে সংলিষ্ট থানায় রুজু হওয়া FIR firstTrack Court e দ্রুত মামলা শুরু করতে হবে।
(৩) HMC এলাকায় যুদ্ধ কালীন গুরুত্ব দিয়ে সমস্ত পোল,বিদ্যুতের তার পরীক্ষা সাপেক্ষে বদল করতে হবে। (৪) এদেশের অন্যতম প্রাচীন শহরে অবিলম্বে মাটির তলা দিয়ে বিদ্যুত সংযোগ এর লাইন স্হাপন করতে হবে।(৫) হাজার হাজার টাকার ভূয়ো বিল পাঠানো বন্ধ করতে হবে। (৬)CESCকে অঙ্গীকারবদ্ধতার প্রতি দায়বদ্ধ থেকে গ্রাহকদের পরিষেবা দিতে হবে। সংবাদাতা কার্তিক শীল, সারা বাংলা বিদ্যুত গ্রাহক সমিতির হাওড়া জেলা কমিটির সম্পাদক। ২২/৮/২০


