কালিয়াচক-২ নম্বর ব্লকে ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস পালন করে। সংশ্লিষ্ট ব্লকে কোনও কলেজ নেই। ছাত্র পরিষদ দীর্ঘদিন ধরে কলেজের দাবি জানিয়ে আসছে। কলেজ প্রতিষ্ঠার দাবি জানিয়ে অনেকেই নির্বাচনের বৈতরণী পার করে এসেছে। তারপরেও কোনও কলেজ হয় নি। শুক্রবার কলেজ প্রতিষ্ঠার দাবিতে আবার সোচ্চার হয় ছাত্র পরিষদের সদস্যরা। এদিন বিভিন্ন এলাকায় মিছিল করে তারা। প্রয়াত কংগ্রেস নেতা গণিখানের প্রতিকৃতিতে মাল্যদান করে তাদের অনুষ্ঠান চলতে থাকে।
