কিছুদিন আগে বিধানসভার তৃণমূল নেতা ইয়াসিন শেখ কথা দিয়েছিলেন, কোনও অভাবী মেধাবী অর্থের অভাবে পড়াশোনা করতে না পারলে, তার সঙ্গে যোগাযোগ করলে, তিনি তার পড়াশোনার ব্যবস্থা করবেন। সেই মতো রতু্য়ার বিধানসভার চাঁদমনি-১ গ্রাম পঞ্চায়েতের এক ছাত্র দিলওয়ার হোসেনকে এদিন ডাক্তারিতে ভর্তির ব্যাপারে আর্থিক সাহায্য করেন। দিলওয়ার মেডিক্যালে সুযোগ পেয়েছেন। কিন্তু অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল আর্থিক দূরাবস্থা। সেই মতো তাঁর পরিবার ইয়াসিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি এদিন ভর্তির যাবতীয় আর্থিক সাহায্য করেন।
