নিজস্ব প্রতিবেদক,
রক্তদান অনুষ্ঠানটির উদ্বোধক- মাননীয় কৌশিক প্রামানিক মহাশয়(অধ্যাপক প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়), সভাপতি- মাননীয় শম্ভুচরণ বসু মহাশয় (শিক্ষক), সঞ্চালক- লোকো সাংস্কৃতিক গবেষক তপন কুমার সেন মহাশয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অধ্যাপক সিরাজ মল্লিক (উলুবেড়িয়া কলেজের অধ্যাপক), মাননীয়া জয়িতা কুন্ডু কুন্তী মহাশয়া (মাধবপুর চেতনা সমিতির সম্পাদিকা), মাননীয় অমিত কুমার দাস (বীরশিবপুর শিক্ষা নিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক), এছাড়াও বীরশিবপুর গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে সকাল 11 টায় স্বেচ্ছায় রক্তদান শিবিরটি শুরু হয়।
বীরশিবপুর গ্রামবাসী এবং রক্তদাতাদের স্বতঃস্ফূর্ত ভাবে সহযোগিতায় দুপুর 1: 30 এর মধ্যেই আমরা 80 জন রক্তদাতার রক্ত সংগ্রহ করা হয়।
এই 80 জন মহান রক্তদাতাদের বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে বীরশিবপুর শক্তি সংঘ। সেই সঙ্গে বীরশিবপুর শক্তি সংঘের পক্ষ হৈ বিশেষভাবে ক্ষমাপ্রার্থনা করা হয়,
কারন যে 12 জন ব্যক্তি এবং বীরশিবপুর শক্তি সংঘের 15_20জন সদস্য উলুবেড়িয়া ব্লাড ব্যাঙ্কের রক্তের পাউচের অপ্রতুলতায় রক্তদান না করতে পেরে মনোক্ষুন্ন হয়েছেন।।
সর্বোপরি ক্লাবের সমস্ত সদস্য এবং গ্রামবাসীদের কাছে ক্লাবের পক্ষে শ্রদ্ধা অর্পন করা হয় যাদের প্রচেষ্টায় এই রক্তদান শিবিরটি সুন্দরভাবে সমাপ্ত হল।।




