সুদীপ ঘোষ ঝাড়গ্রাম
১৪ ঘণ্টা তল্লাশির পর খালের জল থেকে উদ্ধার হলো দশম শ্রেণীর ছাত্র শম্ভু মাইতির মৃতদেহ ইতিমধ্যে সাঁকরাইল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ঝাড়্গ্রাম জেলা সুপারস্পেস্যালিটি হসপিটালের মর্গে। উল্লেখ্য গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ তিন বন্ধু ঘুরতে এসেছিল বন্যা দেখবে বলে আর সেই বন্যাতে প্রাণ কারলো দশম শ্রেণির ছাত্রের
ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকে। মৃত ছাত্রের নাম শম্ভু মাইতি দশম শ্রেণীর ছাত্র শম্ভুর মাইতির বাড়ি সাঁকরাইল থানার কুঁকরাখুপি গ্রামে। দশম শ্রেণীর ছাত্র জলে তলিয়ে যাওয়ার ঘটনায় শোকের ছায়া ঝাড়্গ্রাম জেলা জুড়ে।

