এই দিনটি ভারতবর্ষ সহ বিশ্বের প্রতিটি দেশের শ্রমিকশ্রেণীর কাছে বিশেষ তাৎপর্য নিয়ে আসে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তথা হাওড়া জেলার হাওড়া জেলার বাগনান , শ্যামপুর আন্দুল-মৌরিগ্রাম সহ বিভিন্ন জায়গায় গভীর শ্রদ্ধার সঙ্গে ৪৫তম প্রয়াণ দিবস পালিত হয়।
বাগনান অফিসের সামনে রক্ত পতাকা উত্তোলন করেন হাওড়া জেলা কমিটির সদস্য, কমরেড নিখিল বেরা। প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন লোকাল কমিটির সম্পাদিকা, কমরেড পম্পা সরকার সহ অন্যান্যরা। কমরেড শিবদাস ঘোষ উপর রচিত সংগীত সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়,
এছাড়াও আন্দুল-মৌড়ী লোকাল কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় এই দিনটি পালিত হয়। প্রতিকৃতিতে মাল্যার্পণ করেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য- কমরেড দেবাশীষ রায় ও লোকাল সম্পাদক, কমরেড প্রফুল্ল ঘোষ সহ অন্যান্যরা।
কমরেড দেবাশীষ রায় এই দিনটির তাৎপর্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে পার্টির দৃষ্টিভঙ্গি এবং কমরেড শিবদাস ঘোষের শিক্ষার কিছু অমূল্য দিক তুলে ধরেন । আন্তর্জাতিক সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।




