সুদীপ ঘোষ ঝাড়গ্রাম
২০০৯ সালের দুটি পুরোনো মামলায় শনিবারও ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির(এনআইএ)তদন্তকারীদের জেরার মুখে তৃণমূল কংগ্রেসে রাজ্য কমিটির সম্পাদক ছাত্রধর মাহাতো। ২০০৯ সালের সিপিএম নেতা প্রবীর মাহাতো হত্যা মামলায় এসপি পদমর্যাদার এক কর্মকর্তার নেতৃত্বে এনআইএ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত চার সদস্যের একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করছে।
সেই তদন্তকারী দলটি ছত্রধর মাহাত কে সিআরপিএফের কোবরা ব্যাটালিয়নের সদর দফতর পশ্চিম মেদিনীপুরের শালবনিতে অস্থায়ী কার্যালয়ে জেরা করছে।
উল্লেখ্য, শুক্রুবার ও ছাত্রধর মাহাতোকে এনআইএ ৪ ঘন্টা জেরা করেছিল।

