সেখ ওলি মহম্মদ, দুবরাজপুর, বীরভূম
বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে প্রতাপ সংঘের সন্নিকটে একটি ভগ্নপ্রায় প্রাচীর ভেঙে পড়ে যাওয়ার জন্য এলাকাবাসী আতঙ্কে রয়েছেন। এই পুরোনো প্রাচীরটি দীর্ঘদিন ধরেই সংস্কারের অভাবে বিপজ্জনক অবস্থায় রয়েছে। কিছুদিন আগেই একটা অংশ ভেঙে রাস্তার উপর পড়ে যায়। যদিও বা হতাহতের কোনো খবর নেয়।
সম্প্রতি দুবরাজপুর পৌরসভার সারদাপল্লী এলাকায় প্রাচীর ভেঙে পড়ে যাওয়ার জন্য বাবা ও ছেলের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা অনিন্দ্য চৌধুরি জানান, এই ভগ্নপ্রায় প্রাচীর দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে পড়ে রয়েছে। কিছুদিন আগে প্রাচীরের একদিক ভেঙ্গে পড়ে যায়। পাশাপাশি ঐ জায়গার মালিককে জানিয়ে ছিলাম। কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায় নি। এই পুরোনো প্রাচীরটির আশু সংস্কার না করলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।
